Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ ও ধর্ষণচেষ্টার মামলার প্রধান আসামি গ্রেফতার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
জুলাই ২৮, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণচেষ্টার মামলার এজাহারভুক্ত প্রধান আসামি রায়হান মিয়া (২০)কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক খলিলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নান্দাইল থানা পুলিশের সহযোগিতায় নান্দাইল উপজেলার চর শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে রায়হান মিয়াকে গ্রেফতার করে। মঙ্গলবার (২৮ জুলাই) তাকে ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত রায়হান মিয়া নান্দাইল উপজেলার চর শ্রীরামপুর গ্রামের সাহাদ উল্লাহর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের এক বাসিন্দার শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ১৫ বছরের কিশোরীকে গত বছরের ২৫ নভেম্বর রায়হান মিয়া ধর্ষণের চেষ্টা করে। পরে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

মামলা দায়েরের পর থেকেই আসামিপক্ষের হুমকি-ধমকির মুখে পড়ে বাদী পরিবার। গত ১৭ জুলাই মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হলে তারা বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। ভুক্তভোগী পরিবার ২০ জুলাই ময়মনসিংহের পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন করেন। এর ফলশ্রুতিতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি রায়হান মিয়াকে গ্রেফতার করে।

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক রাশেদ মোশাররফ জানান, মামলার আসামিদের গ্রেফতারে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধান আসামি রায়হান মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।