Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে মাদ্রাসার জমি উদ্ধার ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৬ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অবৈধ দখলে থাকা জমি উদ্ধার, দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে সানন্দবাড়ী বাজারে মাদ্রাসার গভর্নিং বডির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যক্ষ ইসমাইল হোসেন, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, সহসভাপতি আরজান আলী, ইউপি সদস্য বাবুল আক্তার ও ইউপি সদস্য রফিকুল ইসলাম।

বক্তারা অভিযোগ করেন, সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার নামে মোট ৯৪ শতাংশ জমি সরকারি রেকর্ডভুক্ত রয়েছে। এর একটি অংশ বর্তমানে মাদ্রাসার দখলে থাকলেও অবশিষ্ট জমির কিছু অংশ দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিদের অবৈধ দখলে রয়েছে। জমি উদ্ধারের উদ্যোগ নেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও তারা দাবি করেন।

বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে রাখার কোনো সুযোগ নেই। মাদ্রাসার সম্পত্তি রক্ষা করা শুধু পরিচালনা পর্ষদের নয়, এলাকার সর্বস্তরের মানুষেরও নৈতিক দায়িত্ব। তারা অবৈধ দখলদারদের কবল থেকে মাদ্রাসার জমি উদ্ধার এবং মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা বন্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, সরকারি রেকর্ডভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি দখলমুক্ত করে প্রকৃত কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত হবে এবং দীর্ঘদিনের বিরোধেরও অবসান ঘটবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।