Nabadhara
ঢাকাশনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
আগস্ট ১, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় কচুয়া উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসান। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধানরা অংশগ্রহণ করেন।

সভায় প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, ভেন্যু নির্বাচন, পরিচালনা কমিটি গঠন, খেলার সূচি নির্ধারণ, শৃঙ্খলা রক্ষা এবং মাঠপর্যায়ে সুষ্ঠুভাবে খেলা পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. আলী হাসান বলেন, “যুবসমাজকে খেলাধুলামুখী করতে এবং নতুন ও উদীয়মান খেলোয়াড় তৈরিতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি প্রতিযোগিতাটি সফল ও জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় উপজেলা শিক্ষা অফিসারের পক্ষে একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানরা টুর্নামেন্ট আয়োজনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের দল গঠনে প্রস্তুতি নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।