Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৬ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. হারুন অর রশিদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের নহলিয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হারুন অর রশিদ ওই এলাকার মৃত ইজ্জত আলীর ছেলে।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার মো. আবু সাইমের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই মো. মাসুম বিল্লাহ, এসআই মো. আরিফুর রহমান, এসআই মো. সাদেকুল ইসলাম, এএসআই আবুল কালাম ও এএসআই আনোয়ার হোসেন অংশ নেন।

পুলিশ জানায়, হারুন অর রশিদের বসতবাড়ির ভবনের পূর্ব পাশে ধানক্ষেতের মাঝের একটি স্থানে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনায়েত কবির জানান, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে জেলায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এসব অভিযান আরও জোরদার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।