Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকির তিন ইউনিয়ন ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায়

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে তিনটি ইউনিয়নকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউনিয়ন তিনটি হলো—পাঙ্গাসিয়া, লেবুখালী ও মুরাদিয়া।

৫ অক্টোবর বাংলাদেশ জাতীয় সংসদের প্যাডে স্থানীয় সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো ওই চিঠিতে পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলার অগ্রাধিকারপ্রাপ্ত ইউনিয়নের তালিকা দেওয়া হয়। এতে দুমকি উপজেলার ১ নম্বর পাঙ্গাসিয়া, ২ নম্বর লেবুখালী ও ৩ নম্বর মুরাদিয়া ইউনিয়নের নাম রয়েছে।

দুমকির তিনটি ইউনিয়ন ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আসায় স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। এ উদ্যোগের জন্য স্থানীয় জনগণের পক্ষ থেকে সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর প্রতি শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলো সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে। এতে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।