Nabadhara
ঢাকাশনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে প্রচারিত ভিডিওর প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি
আগস্ট ১, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভিডিওকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ দাবি করে এর প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

শনিবার (১ আগস্ট) পঞ্চগড় শহরে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শেরেবাংলা পার্কসংলগ্ন বিজয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক অন্ন প্রসাদ রায়, পঞ্চগড় জেলা ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক ও দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক হরিশ রায়, বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায়, দীপ্তি রানী রায় ও কল্পনা রানী রায়।

বক্তারা দাবি করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে একটি বিভ্রান্তিকর ভিডিও প্রচার করা হয়েছে, যার মাধ্যমে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে।

তারা আরও বলেন, প্রতিমন্ত্রীর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের সুসম্পর্ক রয়েছে এবং একটি মহল সেই সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের প্রচারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনে কয়েক শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।