Nabadhara
ঢাকাশনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ইজিবাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
আগস্ট ১, ২০২৬ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপায় ইজিবাইকের ধাক্কায় রাতুল (নাম) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাত প্রায় ৯টার দিকে শৈলকূপা-গাড়াগঞ্জ সড়কের রূপনগর নার্সারির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল গাড়াগঞ্জ এলাকার শাহ কাউমের ছেলে।

স্থানীয় বাসিন্দা জাবেদ জানান, রাতুল বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ইজিবাইকটি ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে।

শৈলকূপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইজিবাইকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।