Nabadhara
ঢাকারবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বাগেরহাট জেলা কমিটি অনুমোদন, সভাপতি শুনু ও সম্পাদক সোহেল

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
আগস্ট ২, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর বাগেরহাট জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯-এর সহযোগিতায় গঠিত সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

শনিবার (১ আগস্ট) দিনব্যাপী আয়োজিত সাধারণ সভা, সাংবাদিকদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ এবং পিকনিক অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্যদের সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে মানবজমিন-এর বাগেরহাট জেলা প্রতিনিধি ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ মো. আবু সাঈদ শুনু সভাপতি এবং গ্লোবাল টেলিভিশন ও অনলাইন নিউজ পেপার নবধারা’র বাগেরহাট জেলা প্রতিনিধি ও বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য সোহেল রানা বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজ-এর জেলা প্রতিনিধি এস এম আমিরুল হক বাবু।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এনটিভির জেলা প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, আরটিভির জেলা প্রতিনিধি এস এম সামছুর রহমান, দৈনিক গ্রামের কাগজ-এর অরিন্দম দেবনাথ, বাংলা টিভির আব্দুল্লাহ আল ইমরান, দৈনিক বর্তমান কথার কাজী মাহমুদুল কবীর, দৈনিক বাংলার মেহেদী হাসান বাচ্চু, এশিয়া পোস্ট-এর শেখ সোহেল, নাগরিক টিভির শেখ আহমেদ তারিক, দৈনিক অভয়নগর পত্রিকার মিজানুর রহমান সাগর, ইনকিলাব-এর মোল্লাহাট প্রতিনিধি মো. শরিফুল ইসলাম এবং দৈনিক নয়া শতাব্দীর তরিকুল মোল্লা।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির কেন্দ্রীয় সভাপতি কৌশিক দে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবির নবগঠিত কমিটির অনুমোদন দেন।

এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।