Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নামজারি দেওয়ার অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি জমির নামজারি (মিউটেশন) অনুমোদনের অভিযোগ উঠেছে উপজেলা ভূমি অফিসের বিরুদ্ধে। এ ঘটনায় ভূমি অফিসের অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের কাজির বাহেরা গ্রামের মহর আলী ও জুয়েল মিয়া গংদের সঙ্গে এসএ খতিয়ান-৪৮ এবং বিএস/বিআরএস খতিয়ান নং ১৩৫, ২৮ ও ১৪২ (সাবেক ২২৫) এর ২৩ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

এ বিষয়ে মহামান্য হাইকোর্ট বিভাগ রিভিশন আপিল নং-২৩৭/২০১৫ (হাইকোর্ট মামলা নং-৮০৪৯/২০২২)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে ২৮ জানুয়ারি ২০২৪ তারিখে স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) বজায় রাখার নির্দেশ দেন। এছাড়া ঈশ্বরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালত ৩৩/২৩ নম্বর পিটিশনের প্রেক্ষিতে ২২ এপ্রিল ২০২৫ তারিখেও নিষেধাজ্ঞা জারি করেন।

অভিযোগ রয়েছে, এসব নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায়ও ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে ২৮ এপ্রিল ২০২৫ তারিখে সংশ্লিষ্ট জমির নামজারি অনুমোদন করা হয়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম মুক্তি বলেন, “হাইকোর্টের নিষেধাজ্ঞা বা স্থিতাবস্থা বহাল থাকলে ওই জমির নামজারি বা মিউটেশন দেওয়ার বিধান নেই। এমনটি করা হলে তা আদালত অবমাননার শামিল হতে পারে।”

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস বলেন, “নিষেধাজ্ঞার বিষয়টি আমার জানা ছিল না। সে কারণে নামজারি করা হয়েছিল। পরে বিষয়টি জানতে পেরেছি। এখন এ বিষয়ে পুনরায় কিছু বলতে বা পদক্ষেপ নিতে চাই না।”

এ ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।