Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মৃত মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে উড়ে নিজ গ্রামে ফিরলেন মালয়েশিয়া প্রবাসী দুই ভাই

Link Copied!

জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর গোলাবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী দুই সহোদর আল-আমিন ও সোলাইমান প্রয়াত মায়ের আজীবনের একটি স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে করে নিজ বাড়িতে ফিরেছেন। তাদের এই ব্যতিক্রমী আগমনকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

পরিবার সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মা জীবিত অবস্থায় প্রায়ই ইচ্ছা প্রকাশ করতেন—একদিন তার ছেলেরা বিদেশ থেকে ফিরে ঢাকা থেকে হেলিকপ্টারে করে নিজ বাড়িতে আসবেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই স্বপ্ন বাস্তবে দেখার আগেই তিনি মৃত্যুবরণ করেন। মায়ের সেই অপূর্ণ ইচ্ছাকে স্মরণীয় করে রাখতেই দুই ভাই তার স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মালয়েশিয়া থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তারা একটি বেসরকারি হেলিকপ্টারে করে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের চর গোলাবাড়ী দক্ষিণপাড়ার নিজ বাড়িতে পৌঁছান।

তাদের আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ হেলিকপ্টারটি একনজর দেখতে এবং দুই ভাইকে স্বাগত জানাতে ভিড় করেন। স্বজনরা ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন। দীর্ঘদিন পর প্রিয়জনদের কাছে পেয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আল-আমিন ও সোলাইমান বলেন, “মা আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার স্বপ্ন পূরণ করতে পেরে আমাদের মন কিছুটা হলেও শান্তি পেয়েছে। আমরা সকলের কাছে আমাদের প্রয়াত মায়ের রুহের মাগফিরাত এবং আমাদের পরিবারের জন্য দোয়া কামনা করছি।”

এলাকাবাসীও দুই ভাইয়ের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং প্রয়াত মায়ের প্রতি তাদের ভালোবাসা ও সম্মানকে অনুকরণীয় বলে অভিহিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।