Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ফেনী প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় নুরনবী রিপন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নুর আলম (২৫) নামে আরও এক যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে সোনাগাজী-মুহুরী প্রজেক্ট সড়কের আবদুল হক মুহুরী বাড়িসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী বাজারের ব্যবসায়ী। রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যরা জানান, রাত ১০টার দিকে একটি ট্যাফে ট্রাক্টরের চালক সড়কের ওপর গাড়ি থামিয়ে তেল ভরছিলেন। এ সময় রিপন ও তার বন্ধু নুর আলম মোটরসাইকেলে করে সোনাগাজীর দিকে যাচ্ছিলেন।

অন্ধকার সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরটি দেখতে না পেয়ে মোটরসাইকেলটি ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং রিপন ও নুর আলম গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের ফেনী জেনারেল হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিপনের মৃত্যু হয়।

অন্যদিকে, আহত নুর আলমকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠানো হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম দুর্ঘটনা ও ব্যবসায়ী রিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।