Nabadhara
ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শাক ধুতে গিয়ে পুকুরে ডুবে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
আগস্ট ৮, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে কুলসুম আক্তার লাকী (৩৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড় রামদেবপুর গ্রামের আমিন উল্যাহ টেন্ডল বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কুলসুম আক্তার লাকী একই বাড়ির তাহেরের মেয়ে। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

স্থানীয়রা জানান, স্বামী বেচু ও তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন কুলসুম। শনিবার সকালে প্রতিদিনের মতো দুপুরের রান্নার প্রস্তুতি নিতে শাক ধোয়ার জন্য বাড়ির পুকুরঘাটে যান তিনি। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে যান।

পরে পরিবারের সদস্যরা পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। পরিবারের দাবি, কুলসুম আক্তার লাকী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, শাক ধোয়ার সময় অসুস্থ হয়ে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।

কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।