Nabadhara
ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
আগস্ট ৯, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি

‘বৈচিত্র্যে ঐক্য, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সমৃদ্ধ বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং গারো, হাজং, কোচ, বর্মন, হদি ও বানাই সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক সংগঠন ও কালচারাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নীল মাদব হাজংয়ের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান পালিক কুবীরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মহেশ্বর কোচ, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি মাহমুদুল হাসান রুবেল, উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি বরেন্দ্র কোচ, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য স্বপন চন্দ্র বর্মনসহ অনেকে।

বক্তারা বলেন, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এসব সম্প্রদায়ের ঐতিহ্য সংরক্ষণ, মৌলিক অধিকার নিশ্চিত করা এবং উন্নয়নের মূলধারায় তাদের সম্পৃক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার সুরক্ষা, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।