Nabadhara
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে হাসপাতাল প্রতিনিধিদের সঙ্গে আয়কর বিষয়ক মতবিনিময়

জামালপুর প্রতিনিধি 
আগস্ট ১০, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি 

জামালপুরে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের সঙ্গে উৎসে কর কর্তন, পিএসআর যাচাই ও আয়কর আইন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে ময়মনসিংহ কর অঞ্চল-২-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

ময়মনসিংহ কর অঞ্চল-২-এর যুগ্ম কর কমিশনার মোনালিছা শাওরিন সুসমিতার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রেঞ্জ-৪-এর যুগ্ম কর কমিশনার এস এম গলিব ফারুক, জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুল রহমান সোহান এবং জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান বাপ্পিসহ সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, পিএসআর (Proof of Submission of Return) যাচাইয়ের মূল উদ্দেশ্য কোনো প্রতিষ্ঠানকে হয়রানি করা নয়; বরং করদাতাদের সঠিক কর ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা এবং আয়কর আইন যথাযথভাবে পরিপালনে সহযোগিতা করা।

তারা জেলার সব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে প্রকৃত আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, নিয়মিত আয়কর রিটার্ন দাখিল এবং প্রযোজ্য ক্ষেত্রে যথাসময়ে কর পরিশোধের আহ্বান জানান।

সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা অংশ নেন। তারা আয়কর, উৎসে কর কর্তন ও পিএসআর যাচাইসংক্রান্ত বিভিন্ন বিষয়ে অতিথিদের কাছে প্রশ্ন করেন এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।