Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেওয়া সেই নোভিদ পেলেন জিপিএ-৫

Link Copied!

জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পলিশা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক হোসেন নোভিদ। এসএসসি পরীক্ষার দিনই তার বাবা সহকারী শিক্ষক সুজাউদ্দিন সুজা মারা যান। বাবার মরদেহ বাড়িতে রেখে শোককে শক্তিতে পরিণত করে পরীক্ষায় অংশ নিয়েছিলেন নোভিদ। সেই কঠিন পরিস্থিতি মোকাবিলা করে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন তিনি।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নোভিদের এসএসসি পরীক্ষার দিনই তার বাবা সহকারী শিক্ষক সুজাউদ্দিন সুজা মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর শোক নিয়েই তাকে পরীক্ষায় অংশ নিতে হয়। একদিকে বাবার মরদেহ বাড়িতে, অন্যদিকে জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা—এমন কঠিন পরিস্থিতিতেও নোভিদ মানসিক দৃঢ়তার পরিচয় দেন।

নোভিদের জীবনে শোকের ঘটনা এটাই প্রথম নয়। মায়ের মৃত্যুর এক বছর পর বাবাকেও হারিয়েছেন তিনি। জীবনের সবচেয়ে কঠিন সময় পার করে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করলেও তার এই সাফল্য দেখার সুযোগ পেলেন না প্রয়াত বাবা।

নোভিদের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পাশাপাশি রয়েছে গভীর আবেগ। তারা নোভিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

নোভিদ তার প্রয়াত বাবা-মায়ের জন্য এবং নিজের ভবিষ্যৎ জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।