Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে ফিল্ড সুপারভাইজারের অপসারণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও চাকরিচ্যুতির হুমকি দেওয়ার অভিযোগে ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকীর অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা বেলাল হোসেন, মুফতি আবদুর রশিদ জাফরী ও শিক্ষক আজিজুন্নাহার।

বক্তারা বলেন, সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হিসেবে আসাদুল্লাহ সিদ্দিকী বকশীগঞ্জে যোগদান করেন। গত ৭ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি সরকারি সফরে বকশীগঞ্জে এলে কয়েকজন শিক্ষক-শিক্ষিকা তাঁকে স্বাগত জানাতে যান। এতে ক্ষুব্ধ হয়ে ফিল্ড সুপারভাইজার ওই শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে অসদাচরণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং চাকরি খাওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন বক্তারা।

এর প্রতিবাদে এবং ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকীর অপসারণের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষক-শিক্ষিকারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আসাদুল্লাহ সিদ্দিকীকে বকশীগঞ্জ থেকে অপসারণের দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে সদ্য যোগদান করা ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকী বলেন, “কিছু শিক্ষক সুযোগ নিতে না পারায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাই তাঁরা আমাকে এখান থেকে সরাতে চাইছেন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।