Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে সেভেন রিংস্ সিমেন্টের উদ্যোগে বিশেষ সেমিনার

জামালপুর প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

‘জেনে গড়ি নিজের বাড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে সেভেন রিংস্ সিমেন্টের উদ্যোগে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে জামালপুর শহরের বেলটিয়া এলাকার লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্কে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে জামালপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বাড়ি নির্মাতারা অংশ নেন।

সেমিনারে সেভেন রিংস্ সিমেন্টের ময়মনসিংহ বিভাগের প্রধান সিনিয়র ম্যানেজার মো. বিল্লাল হোসেন, জামালপুর ও শেরপুর জেলার ম্যানেজার শামীমুল ইসলাম শুভ, ভূ-প্রকৌশল ও ভূমিকম্প বিশেষজ্ঞ জাকির হোসেন, বিজনেস ডেভেলপমেন্ট ও টেকনিক্যাল সাপোর্ট বিভাগের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ আসিফ রেজা, প্রকৌশলী এ. এইচ. এম. তৌহিদুর রহমান, মুরাদ আলীসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

বক্তারা বাড়ি নির্মাণের ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। বিশেষ করে নিরাপদ, টেকসই ও মানসম্পন্ন বাড়ি নির্মাণে সঠিক পরিকল্পনা, নির্মাণ পদ্ধতি এবং গুণগতমানসম্পন্ন নির্মাণসামগ্রী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সেমিনারে ভূমিকম্প-সহনীয় ও দীর্ঘস্থায়ী ভবন নির্মাণের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি বাড়ি নির্মাণের মৌলিক বিষয়, নির্মাণসামগ্রীর গুণগত মান যাচাই এবং সঠিক পদ্ধতিতে নির্মাণকাজ সম্পন্ন করার বিষয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

বক্তারা বলেন, নিরাপদ ও টেকসই ভবন নির্মাণের জন্য প্রকৌশলগত পরিকল্পনার পাশাপাশি মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতার মাধ্যমে নিরাপদ আবাসন নিশ্চিত করা সম্ভব। আগামীর নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ার অভিযাত্রায় সেভেন রিংস্ সিমেন্টের সঙ্গে থাকার জন্য তারা সবার প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।