Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর গ্রামের কালাগাজী বাড়িতে নাদিয়া আক্তার নামে এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

নিহত নাদিয়া আক্তার কচুয়া উপজেলার তুলপাই গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। সে পাশ্ববর্তী চান্দিনা উপজেলার কৈলান উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। নাদিয়া তার মা নুরুন্নাহার বেগম ও বোনের সঙ্গে কোয়া চাঁদপুর গ্রামে নানার বাড়িতে বসবাস করত।

নাদিয়ার মা নুরুন্নাহার বেগম জানান, তিনি কচুয়া টাওয়ার ও ডায়াগনস্টিক হসপিটালে আয়া পদে চাকরি করেন। শুক্রবার সকাল ১০টার দিকে ডিউটি শেষে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। মেয়ের নাম ধরে একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় নাদিয়াকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

নুরুন্নাহার আরও জানান, সম্প্রতি এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর জানতে পারেন, তার মেয়ে তিনটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। তবে পরীক্ষায় ফেল করার বিষয়টি নিয়ে তিনি মেয়েকে কোনো ধরনের বকাঝকা করেননি।

স্থানীয়রা জানান, নাদিয়ার বাবা মো. বিল্লাল হোসেন দ্বিতীয় বিয়ে করার পর নাদিয়ার মা ও সন্তানদের তেমন খোঁজখবর রাখতেন না। নাদিয়ার মা বেসরকারি হাসপাতালে আয়া পদে চাকরি করে দুই মেয়ের দেখাশোনা করতেন। আত্মহত্যার আগে নাদিয়ার সর্বশেষ তার বাবা বিল্লাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছিল বলেও স্থানীয়রা জানান।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।