Nabadhara
ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে ২৫০ পিস ইয়াবাসহ ৫ জন আটক

Link Copied!

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার আলীডাঙ্গা বাচ্চু মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—পৌরসভার শেখটোলা গ্রামের আব্দুল মজিদের ছেলে সোহেল, হাজারিডাঙ্গা এলাকার আবুল আহসানের ছেলে শাখাওয়াত হোসেন রাফি, গোয়ালপাড়ার মজিবুর রহমানের ছেলে বাপ্পি, বাগানটুলির তোসিকুল ইসলামের ছেলে সিয়াম এবং কানসাটের আব্দুল হামিদের মেয়ে কুলসুম।

শিবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হরেন্দ্রনাথ দেবদাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীডাঙ্গা বাচ্চু মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একই স্থান থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা স্থানীয়দের বরাত দিয়ে আরও জানান, আটক ব্যক্তিরা মাদকের খুচরা ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এসআই হরেন্দ্রনাথ দেবদাশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।