Nabadhara
ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহাদেবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ কুঞ্জবন গ্রামের মো. জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে পুরাতন ব্রিজ এলাকা থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার সময় মাসুদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগসহ মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মাসুদুর রহমান মাসুদ।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগসহ মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।