Nabadhara
ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে প্রবাসীর স্ত্রী-মেয়ের গলায় রামদা ধরে সর্বস্ব লুট

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে সৌদি প্রবাসীর বসতঘরের দরজা ভেঙে স্ত্রী ও মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে প্রবাসীর স্ত্রী শিল্পী হালদার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার গ্রামে সৌদি প্রবাসী খোকন হালদারের বাড়িতে। ভুক্তভোগী শিল্পী হালদার জানান, শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৫-৬ জনের একটি সশস্ত্র দল টিনশেড বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

তিনি বলেন, দুর্বৃত্তরা তাকে ও তার ৮ বছর বয়সী মেয়েকে রামদা গলায় ধরে জিম্মি করে। ডাক-চিৎকার করতে চাইলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে তারা ঘরের আসবাবপত্র তছনছ করে আলমিরার চাবি দাবি করে। চাবি দিতে অস্বীকৃতি জানালে মেয়েকে হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে মেয়ের প্রাণের ভয়ে তিনি আলমিরার চাবি দিতে বাধ্য হন।

পরে দুর্বৃত্তরা আলমিরায় থাকা চার ভরি স্বর্ণালংকার, তিন ভরি রৌপ্য ও নগদ এক লাখ টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

শিল্পী হালদার আরও জানান, দুর্বৃত্তরা চলে যাওয়ার পর তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। ঘটনার পর থেকে তিনি ও তার মেয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।