Nabadhara
ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, অতিরিক্ত মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, গৌরনদী মডেল থানার ওসি তারেক হাসান রাসেল, প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া ও খোন্দকার মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্যসম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, মাছের উৎপাদন বাড়ানো এবং জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।