Nabadhara
ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

‘রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম, বিএনপি নেতা মো. জাকির হোসেন কবির হাওলাদার, মো. হাছিব ভুট্ট, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও মৎস্যজীবীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, অবৈধভাবে মাছ শিকার বন্ধের পাশাপাশি মৎস্য সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ খাতের উৎপাদন আরও বাড়ানো সম্ভব।

অনুষ্ঠান শেষে উপজেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য তিনজন সফল মৎস্যচাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।