Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘জীবনের গল্প বাকি আছে অল্প’—ফেসবুকে পোস্ট দেওয়া বিএনপি নেতার মৃত্যু

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

‘জীবনের গল্প বাকি আছে অল্প’—গত ৪ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন একটি পোস্ট দিয়েছিলেন বরিশালের গৌরনদী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাকির হোসেন (৫১)। পোস্ট দেওয়ার দুই সপ্তাহের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

দীর্ঘদিন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন জাকির হোসেন। সোমবার (১৭ আগস্ট) নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান জানান, দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন গৌরনদী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাকির হোসেন। পরিবার, দলীয় নেতাকর্মী এবং তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহায়তায় দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করানো হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। সোমবার বাদ আসর উপজেলা পরিষদ চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে টিকাসার গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

জাকির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার শেষ পোস্ট ‘জীবনের গল্প বাকি আছে অল্প’ নিয়েও অনেকে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।