Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে জাতীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে জাতীয় ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামের ছোট হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন পটুয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান মুন্না।

সভায় জানানো হয়, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নতুন কুঁড়ির সংগঠক সাইফুল আরা বায়েজিদ, জাতীয় হকি খেলোয়াড় পারভীন আক্তার এবং নতুন কুঁড়ির সংগঠক মো. মারুফ হোসেন। সভা সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শহিদুল ইসলাম।

এছাড়া উপজেলা একাডেমিক কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফারুক হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শারীরিক শিক্ষা শিক্ষকরা অংশ নেন।

সভায় প্রতিযোগিতাগুলো সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা, পারস্পরিক সমন্বয় এবং প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।