Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় মোবাইল কোর্টে ৪ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় মোবাইল কোর্ট পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার চৌবাড়িয়া বাজার ও ভারশোঁ লক্ষীর মোড় এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে চৌবাড়িয়া বাজারে প্রেসক্রিপশন ও অনুমোদন ছাড়া ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে দুটি ফার্মেসিকে জরিমানা করা হয়। এর মধ্যে মশিদপুর গ্রামের আব্দুস সালামের ছেলে রবিউল ইসলামকে ‘ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩’ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ‘জিসান ফার্মেসি ও চিকিৎসালয়’-এর মালিক নাইম হোসেনকে একই অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, সার ব্যবস্থাপনায় অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৫৩ ধারায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। চৌবাড়িয়া বাজারের ‘মেসার্স শোভন ট্রেডার্স’-কে ৫ হাজার টাকা এবং ভারশোঁ লক্ষীর মোড়ের ‘মেসার্স সুনিল ট্রেডার্স’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।