Nabadhara
ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে হিফজ সমাপনী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৬ ৯:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে পবিত্র সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে হিফজ সমাপনী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নূরানী, নাজেরা ও হিফজ বিভাগের প্রথম সাময়িক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে এশার নামাজের পর মারকাজুল হিদায়াহ্ ইন্টারন্যাশনাল নূরানী হাফেজি ও কওমী মাদ্রাসা সংলগ্ন বায়তুল ফালাহ জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী সাব-রেজিস্টার জামে মসজিদের পেশ ইমাম ও বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা আব্দুল হাকিম। প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)। বিশেষ বক্তা ছিলেন ইসলামি চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি আতিকুর রহমান রশীদী (তালতলী হুজুর, বরগুনা) এবং হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম ফিরোজী, মুহতামিম, তাকওয়া নূরানী হিফজি মাদ্রাসা, গৌরনদী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্বারি ও মাহাদুত তালহা বাংলাদেশের অন্যতম প্রশিক্ষক হাফেজ ক্বারি মো. হামিদুল্লাহ চৌধুরী ও হাফেজ ক্বারি মো. ওবায়দুল্লাহ চৌধুরী। পরে ইসলামি সংগীত পরিবেশন করেন হযরত মাওলানা জহিরুল ইসলাম ও হাফেজ ক্বারি মো. ফাহিম আহমেদ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মাদ্রাসার নূরানী, নাজেরা ও হিফজ বিভাগের প্রথম সাময়িক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান এবং হিফজ সমাপনী শিক্ষার্থীদের সংবর্ধনা। অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

বক্তারা পবিত্র কোরআন ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নৈতিকতা, মানবিকতা, সহমর্মিতা ও শান্তির চর্চার আহ্বান জানান। একই সঙ্গে নতুন প্রজন্মকে ইসলামের মৌলিক শিক্ষা ও মহানবী (সা.)-এর আদর্শে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা হাওলাদার, মো. লিটন খান, এ এস মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মারকাজুল হিদায়াহ্ ইন্টারন্যাশনাল নূরানী হাফেজি ও কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হযরত মাওলানা মো. নাঈমুর রহমান মিফতাহ (দা. বা.) অনুষ্ঠানের সার্বিক সফলতা ও সংশ্লিষ্ট সবার জন্য দোয়া কামনা করেন।

আয়োজকরা জানান, ধর্মীয় শিক্ষার প্রসার, পবিত্র সীরাতুন্নবী (সা.)-এর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শিশু-কিশোরদের কোরআন ও সুন্নাহর আলোকে গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।