Nabadhara
ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ প্রাঙ্গণে প্রায় সহস্রাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিও পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর, স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক আশিকুর রহমান আশিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাওন মিয়াজি, যুগ্ম আহ্বায়ক ফয়সাল মিঠু, সদস্য সচিব মারুফ বিল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনকল্যাণমূলক এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।