Nabadhara
ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠি প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় ফাতেমা কমিউনিটি সেন্টারে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মুসফিকুর রহমান বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি দ্বীন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিটন।

সভায় বক্তব্য দেন জেলা তাঁতী দলের সভাপতি বাচ্চু হাসান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সম্পাদক সরদার সাফায়ত হোসেন ও সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান মিরাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সাকি।

বক্তারা বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।