Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে বিশা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত এজলাসের উদ্বোধন

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলার ৫নং বিশা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত এজলাসের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ ও কম খরচে বিচারসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ এজলাস স্থাপন করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এজলাসের উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুরুল আলম ও ভোঁ-পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিমুদ্দিন। এ ছাড়া বিশা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “গ্রাম আদালত সরকার ও জনগণের মধ্যে একটি সেতুবন্ধন। গ্রামের সাধারণ মানুষ যাতে অল্প সময়ে ও অল্প খরচে ন্যায়বিচার পায়, সে লক্ষ্যেই সরকার প্রতিটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যকর করার উদ্যোগ নিয়েছে।”

তিনি আরও বলেন, গ্রাম আদালত সক্রিয় হওয়ার ফলে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থানীয় পর্যায়েই নিষ্পত্তির সুযোগ তৈরি হবে। এতে থানা ও আদালতে মামলার চাপ কমার পাশাপাশি গ্রামীণ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিরা নবনির্মিত গ্রাম আদালতের এজলাস পরিদর্শন করেন এবং এর কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

উল্লেখ্য, ৫নং বিশা ইউনিয়ন পরিষদ, আত্রাই, নওগাঁর বাস্তবায়নে প্রকল্পটির কাজ সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।