Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে গোয়ালঘরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে গোয়ালঘরে গলায় ফাঁস দিয়ে নাসরিন বানু (৫৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের তজের আলীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাসরিন বানু একাধিকবার ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হওয়ার পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে স্বামীর সঙ্গে তিনি ফজরের নামাজ আদায় করেন। পরে তার স্বামী গো-খাদ্য সংগ্রহের জন্য মাঠে গেলে নাসরিন বানু গোয়ালঘরে গিয়ে বাঁশের তীরের সঙ্গে গলায় ফাঁস দেন।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।