Nabadhara
ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে সাংবাদিকদের সঙ্গে ইউএনও ও এসি ল্যান্ডের মতবিনিময়

Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনিতে সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু ও নবাগত সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে আশাশুনি প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি এসকে হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকাশ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র।

সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম আহসান হাবীব, জিএম আল ফারুক, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়সহ ক্লাবের কর্মকর্তারা বক্তব্য দেন। এ সময় প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শ্যামানন্দ কুন্ডু বলেন, ‘সাংবাদিকদের সার্বিক সহযোগিতা পেলে মাদক, জুয়া ও চুরির মতো অপরাধ দমন করা সহজ হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারী এবং জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় যেকোনো সমস্যা দেখা দিলে আমাকে সরাসরি অথবা ফোনে জানাবেন। আমি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’

নবাগত সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মাদক, জুয়া এবং বাজারের বিভিন্ন ভেজালবিরোধী কার্যক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘ভূমি-সংক্রান্ত যেকোনো বিষয়ে জনগণ সরাসরি আমার কার্যালয়ে আসতে পারবেন। এ জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই এবং কাউকে সঙ্গে করে আনারও দরকার নেই। যথাযথভাবে দায়িত্ব পালন করতে সাংবাদিকসহ সবার সহযোগিতা চাই।’

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া প্রতিরোধ এবং ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।