Nabadhara
ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে ঐতিহ্যবাহী রাধাগোবিন্দ মন্দিরে শনিদেবের পূজা অনুষ্ঠিত

Link Copied!

সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের বাজার রাধানগর গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে ৫ম বার্ষিকী শ্রীশ্রী গ্রহরাজ শনিদেবের পূজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দিনব্যাপী মন্দির প্রাঙ্গণে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে এ পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে গ্রামবাসীর পক্ষ থেকে একটি উদযাপন কমিটিও গঠন করা হয়েছে।

কমিটিতে অভিজিৎ সাহাকে সভাপতি এবং পিয়াস সাহাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। পূজার সার্বিক সমন্বয় ও দেখভালের দায়িত্বে রয়েছেন মন্দির কমিটির কোষাধ্যক্ষ ও খরসূতি সরকারি কলেজের সিনিয়র প্রভাষক নারায়ণ চন্দ্র সাহা।

শনিদেবের পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে স্থানীয়সহ বিভিন্ন এলাকার হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষের সমাগম ঘটে। দিনব্যাপী ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানে অংশ নেন ভক্তরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।