Nabadhara
ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নবগঙ্গা নদীতে ফেরির ধাক্কায় নৌকা ডুবে জেলে নিখোঁজ

স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ১, ২০২৬ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরার সময় ফেরির ধাক্কায় একটি জেলে নৌকা ডুবে হেলাল শেখ (৪০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বাড়ইপাড়া ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হেলাল শেখ কালিয়া পৌরসভার বেন্দা গ্রামের লাল মিয়া শেখের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাতে তিন জেলে একটি ডিঙি নৌকায় করে নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরছিলেন। এ সময় নদীতে তীব্র স্রোত থাকায় চলন্ত একটি ফেরির সঙ্গে তাদের নৌকার ধাক্কা লাগে। এতে নৌকায় থাকা তিন জেলেই নদীতে পড়ে যান। পরে দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও হেলাল শেখ স্রোতের টানে নিখোঁজ হন।

খবর পেয়ে রাতেই কালিয়া থানা পুলিশ ও কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পাশাপাশি নিখোঁজ হেলালের স্বজন ও স্থানীয় লোকজন নদীর তীরের বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকেন।

কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হুমায়ুন কবির মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক উদ্ধার তৎপরতা চালিয়েছেন। খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে নদীতে উদ্ধার অভিযান শুরু করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।