স্টাফ রিপোর্টার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাগেরহাটের চিতলমারী উপজেলার ৬ নম্বর চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডাবলু বিশ্বাসকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু ও সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ডাবলু বিশ্বাসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত না হওয়া এবং যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডাবলু বিশ্বাসকে বহিষ্কার করা হয়েছে।

