আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সামাজিক উন্নয়ন ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরার দেবহাটার সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের টিম একটি মানবিক পরিবার’ সরকারি নিবন্ধন পেয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন জেলা সমাজসেবা কার্যালয়, সাতক্ষীরা থেকে আনুষ্ঠানিকভাবে সংগঠনটিকে এই প্রাতিষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। সম্প্রতি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মনিরুল ইসলাম, সহ-সভাপতি মারুফ বিল্লাহ এবং সাধারণ সম্পাদক দিলীপ দাসের হাতে নিবন্ধনের সনদপত্র তুলে দেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) এস. এম. রফিকুল ইসলাম।
সংগঠন সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১২ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে ‘আমাদের টিম একটি মানবিক পরিবার’ দেবহাটা উপজেলাসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় প্রান্তিক, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি স্থানীয়ভাবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে।
সরকারি নিবন্ধন পাওয়ার পর প্রতিক্রিয়ায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মনির

