Nabadhara
ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জহির উদ্দিন স্বপন এমপির মতবিনিময়

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জহির উদ্দিন স্বপন এমপি।

বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, উপজেলা পর্যায়ে চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে তিনি প্রশাসনের পাশে থাকবেন। সরকারি বিভিন্ন দপ্তরের প্রয়োজন ও চাহিদা লিখিত আকারে উপস্থাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। স্থানীয় পর্যায়ের সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্টজনরা।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।