Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদায় শ্রী শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব উপলক্ষে আলোচনা সভা ও ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলা সদরের তেরখাদা সাহাপাড়া সার্বজনীন কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

আলোচনা সভা শেষে ধর্মীয় শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন এলাকার ভক্তবৃন্দসহ হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তদের মধ্যে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন ধর্মীয় স্লোগান ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে ফিরে আসে।

এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। আলোচনা সভা ও ধর্মীয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তাহমিনা সুলতানা নীলা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, মুক্তিযোদ্ধা সুনীল কুমার সাহা, জেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন, বিএনপি নেতা সরদার আব্দুল মান্নান,ফেরদাউস মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা শামীম আহমেদ রমিজ, কৃষক দল নেতা রাজু চৌধুরী, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, সাবেক ছাত্রদল নেতা রাজু চৌধুরী, শিবপ্রসাদ সরকার ও সুধাংশু কুমার বিশ্বাসসহ অনেকে।

শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব উপলক্ষে আয়োজিত এ ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উপজেলা সদর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।