Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা 

ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৬ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম আর্বিভাব পূর্ণ্যতিথি ‘শুভ জন্মাষ্টমী’ উদযাপন উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, আত্রাই উপজেলা শাখার যৌথ আয়োজনে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বুড়িমাতলা সার্বজনীন মন্দির প্রাঙ্গণে সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আত্রাই শাখার আহ্বায়ক শ্রী উত্তম কুমার প্রামানিক-এর সভাপতিত্বে সদস্য সচিব সজীব কুমার সাহা ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী কেশব কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

​ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের আবহমান বাংলার মূল শক্তিই হলো অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতি। সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিময় বাংলাদেশ গঠনে একযোগে কাজ করে যাব এই হোক আজকের দিনের শপথ। সমাজে ন্যায়বিচার ও সম্প্রীতি বজায় রাখতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন,এস এম মঞ্জুরুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম প্রমুখ। আলোচনা সভা শেষে বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।