Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৬ জন আহত

Link Copied!

অশোক মুখার্জি কলাপাড়া, (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহীআইকনিক পরিবহন  ডাবল ডেকার স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ছয়জন আহত হয়েছে ।শুক্রবার সকাল ৭টার দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলীলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে কুয়াকাটাগামী আইকনিক  পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-৪৫৫৫) দ্রুতগতির বাসটি সকালে খলীলপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং চালকের অসাবধানতার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে আহতদের উদ্ধার করে।

ফায়ার সার্ভিস কলাপাড়া স্টেশনের ট্র্যাফিক ও উদ্ধারকারী দলের টিম লিডার জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।