Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনিতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের খেলার সমাপ্তি ঘটে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় হ্যান্ডবল (ছাত্র) গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং রানারআপ হয়েছে বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা। হ্যান্ডবল (ছাত্রী) গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুল এবং রানারআপ হয়েছে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

কাবাডি (ছাত্র) গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে আগরদাড়ি বাইমিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং রানারআপ হয়েছে কাদাকাটি আবার মাধ্যমিক বিদ্যালয়। কাবাডি (ছাত্রী) গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন মাধ্যমিক বিদ্যালয় এবং রানারআপ হয়েছে ত্রয়োদশ পল্লী দল।

দাবা প্রতিযোগিতায় বালক (মধ্যম) গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে আহসান হাবিব (মহিষাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়) এবং বড় গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে নিয়াজ হোসেন (বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন হাই স্কুল)। বালিকা (মধ্যম) গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে দীপালী রায় শ্রেয়া এবং বড় গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে আফরোজা খানম (আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়)।

সাঁতার প্রতিযোগিতায় বালক (বড় গ্রুপ) ১০০ মিটার মুক্ত সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছে লিওনার্দো মণ্ডল (ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়), ১০০ মিটার চিৎ সাঁতারে ফিরোজ হোসেন (বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা), ১০০ মিটার বুক সাঁতারে ইলিয়াছ হোসেন (আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়), ১০০ মিটার প্রজাপতি সাঁতারে ইমরান হোসেন (আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়) এবং ২০০ মিটার মুক্ত সাঁতারে ইমরান হোসেন (বুধহাটা বিবিএম মাধ্যমিক বিদ্যালয়) চ্যাম্পিয়ন হয়েছে। ৪×১০০ মিটার রিলে সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দল।

বালিকা (বড় গ্রুপ) ১০০ মিটার মুক্ত সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছে সুমাইয়া ইতি (গুণাকরকাটি খাঁন সাহেব আব্দুল আজিজ মাদ্রাসা), ১০০ মিটার চিৎ সাঁতারে ইতি খাতুন (গুণাকরকাটি মাদ্রাসা), ১০০ মিটার প্রজাপতি সাঁতারে সুমাইয়া খাতুন ইতি (গুণাকরকাটি খাঁন সাহেব আব্দুল আজিজ কারিগরি মাদ্রাসা) এবং ২০০ মিটার মুক্ত সাঁতারে শামীমা সুলতানা (আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়) চ্যাম্পিয়ন হয়েছে।

বালক (মধ্যম গ্রুপ) ১০০ মিটার মুক্ত সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছে রাকিবুল হাসান (চাকলা দাখিল মাদ্রাসা), ৫০ মিটার চিৎ সাঁতারে সাহাদ হোসেন সিজন (বুধহাটা বিবিএম মাধ্যমিক বিদ্যালয়), ৫০ মিটার বুক সাঁতারে আবু বকর ছিদ্দীক (চাপড়া মাধ্যমিক বিদ্যালয়) এবং ৫০ মিটার প্রজাপতি সাঁতারে নিহান নেওয়াজ (আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়)।

৪×৫০ মিটার রিলে সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের সমন্বিত দল।

বালিকা (মধ্যম গ্রুপ) ১০০ মিটার মুক্ত সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছে হালিমা খাতুন (গোয়ালডাঙ্গা ফকরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়), ৫০ মিটার চিৎ সাঁতারে জেসমিন সুলতানা (আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়), ৫০ মিটার বুক সাঁতারে মেহজাবিন (আশাশুনি মালিকা বিদ্যালয়) এবং ৫০ মিটার প্রজাপতি সাঁতারে জেসমিন সুলতানা (আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়) চ্যাম্পিয়ন হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামানন্দ কুণ্ডু।

এ সময় একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, কৃষক দলের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম মিনুসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।