Nabadhara
ঢাকারবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিবির নেতাকে থাপ্পড়, উত্তাল ক্যাম্পাস

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রশিবিরের এক নেতাকে থাপ্পড় মারার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদল ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হলের ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী জুহায়েরকে থাপ্পড় মারার অভিযোগ ওঠে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আলীনুর রহমানের বিরুদ্ধে।

ঘটনার পর উত্তেজিত শিবিরের নেতাকর্মীরা আলীনুর রহমানের কক্ষের জানালার গ্লাস ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশের সহযোগিতায় আলীনুরকে হল থেকে উদ্ধার করে প্রক্টর অফিসে নেওয়া হয়।

এদিকে, ঘটনার প্রতিবাদে এবং নিজেদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার অভিযোগ ওঠায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।