Nabadhara
ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় স্কুলে যাওয়ার পথে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থী সিয়ামের

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় স্কুলে যাওয়ার পথে ভুটভুটির ধাক্কায় সিয়াম হোসেন (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম হোসেন রামনগর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। সে স্থানীয় রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয় সিয়াম। রামনগর গ্রামের সড়কে পৌঁছালে একটি ভুটভুটি তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ভুটভুটিটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুটভুটিটি হেফাজতে নেয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।