Nabadhara
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিবপুরে শীতলক্ষ্যায় গোসল করতে নেমে ৪ জন নিখোঁজ

নরসিংদী প্রতিনিধি 
সেপ্টেম্বর ১২, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের চরলাখপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন—গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), শিবপুর উপজেলার চরলাখপুর গ্রামের মজিবুর রহমান শুভচানের মেয়ে শান্তা (১৬), টাঙ্গাইলের জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) এবং একই গ্রামের মজনু মিয়ার ছেলে সৌরভ।

স্থানীয়রা জানান, ওবায়দুল্লাহ সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে শ্বশুরবাড়ি চরলাখপুর গ্রামে বেড়াতে আসেন। অন্যদিকে শান্তা নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন।

একপর্যায়ে নদীর প্রবল স্রোতে ও সাঁতার না জানায় ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত গভীর পানিতে তলিয়ে যান। তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও নদীতে তলিয়ে যান।

ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে থাকা লোকজন স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা নদীতে নেমে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করলেও তাদের সন্ধান পাননি।

খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ চারজনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে নদীতে প্রবল স্রোত থাকায় শুক্রবার রাতের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়। শিবপুর ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার সকালে ভৈরব থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।