Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় প্রতিবন্ধী ভাতার ভুয়া কার্ড দেওয়ার অভিযোগে নারী আটক

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে তিনজনকে ভুয়া প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়াসহ আরও ১০ জনকে কার্ড করে দেওয়ার কথা বলে মোট ৭৮ হাজার ৮০০ টাকা নেওয়ার অভিযোগে জনি আক্তার জুঁই (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগীদের পৃথক লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভীমপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মহাদেবপুর থানা পুলিশ। আটক জনি আক্তার জুঁই ভীমপুর উত্তরপাড়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, জনি আক্তার জুঁই ভীমপুর গ্রামের মোছা. তহমিনা, মোছা. আনোয়ারা, মোছা. মনোয়ারাসহ তিনজনকে ভুয়া প্রতিবন্ধী ভাতার কার্ড দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া রেনুকাসহ মোট ১৩ জনের কাছ থেকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে তিনি ৭৮ হাজার ৮০০ টাকা নেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

কার্ড করে দিতে ব্যর্থ হলে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। গত ১৬ আগস্ট ভুক্তভোগীদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কথা বলে ডেকে নেওয়া হলেও পরে নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান জনি আক্তার জুঁই।

এরপর গত ২০ আগস্ট দুপুরে ভুক্তভোগীরা তার বাড়িতে গিয়ে টাকা ফেরত চান। অভিযোগ অনুযায়ী, এ সময় টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং টাকা ফেরত না দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন।

এ ঘটনায় তহমিনা ও রেনুকা বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহাদেবপুর থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে জনি আক্তার জুঁইকে আটক করে পুলিশ।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীরা থানায় অবস্থান করছেন। তারা এজাহার দাখিল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।