Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে যাত্রীবাহী বাস ও কলাবোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে জাহান আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের দৌলতপুর উপজেলার কাতলামারী ও খলিসাকুন্ডি মাঠের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহান আলী মিরপুর উপজেলার সদরপুর মাদ্রাসাপাড়া এলাকার আয়ুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস কাতলামারী ও খলিসাকুন্ডি মাঠের মাঝামাঝি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কলাবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রী জাহান আলী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় বাস ও নছিমনে থাকা অন্তত ২০ জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দেওয়া হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।