Nabadhara
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে আখক্ষেত থেকে মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আখক্ষেত থেকে তমেজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার বীরনগর গ্রামের পাকা সড়কের পাশের একটি আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তমেজুল ইসলাম বালিঘাটা ইউনিয়নের আটুল বাবুপাড়া গ্রামের মৃত আব্দুর রউফের মেজ ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, তমেজুল ইসলাম শুক্রবার রাত ৯টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলায় তাঁর শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। রাতের কোনো একসময় বীরনগর গ্রামের স্কুলপাড়া এলাকায় বীরনগর-জয়পুরহাট পাকা সড়কের পাশে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে হত্যা করেছে বলে পরিবারের অভিযোগ। পরে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ও একটি স্মার্টফোন নিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহতের ছোট ভাইয়ের স্ত্রী জাকিয়া খাতুন জানান, রাতে একাধিকবার তমেজুলের মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি। রাত ৩টার পর তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তিনি আরও জানান, এক সপ্তাহ পর তমেজুলের কুয়েত যাওয়ার কথা ছিল।

শনিবার সকালে স্থানীয়রা আখক্ষেতে রক্তাক্ত অবস্থায় তমেজুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।