কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কচুয়া উপজেলার ৩ নম্বর মঘিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলীপ কুমার মল্লিক (৬৫) এবং একই ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সনজয় পাইক (৪৯)। দিলীপ কুমার মল্লিক বড় আঙ্গারমানিক গ্রামের মৃত কুমুদ বিহারী মল্লিকের ছেলে। সনজয় পাইক মঘিয়া গ্রামের নিত্যানন্দ পাইকের ছেলে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, কচুয়া থানার মামলা নম্বর-০৫ (৩০ সেপ্টেম্বর ২০২৫), জিআর-৭৫/২৫ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩০৭/১০৯ ধারা, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ডি) ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান আইনের ৩/৪/৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কড়া পুলিশি নিরাপত্তায় গ্রেপ্তার দুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে কচুয়া থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, মামলার আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাদের আদালতে পাঠানো হয়েছে।

