Nabadhara
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধার সহধর্মিণী মাজেদা খানমের ইন্তেকাল

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

বাগেরহাটের চিতলমারী উপজেলার বীর মুক্তিযোদ্ধা বেল্লাল হোসেনের সহধর্মিণী এবং চিতলমারী এ.কে ফয়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাজেদা খানম (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে পিরোজপুরে তাঁর বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। জানাজায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মাজেদা খানমের মৃত্যুতে চিতলমারী উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।