Nabadhara
ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪৩ রোগী ভর্তি, মৃত্যু ১

যশোর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) যশোর সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুল সাদিক রাসেল।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অভয়নগরে ১৪ জন, চৌগাছায় একজন, ঝিকরগাছায় তিনজন, কেশবপুরে আটজন, মণিরামপুরে পাঁচজন, শার্শায় তিনজন এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নয়জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর যশোর জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৬৪ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৬৯ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুল সাদিক রাসেল জানান, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে অনেকেই জ্বর, শরীর ব্যথা, দুর্বলতাসহ ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি বিবেচনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও সতর্কতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।